সোমালিয়া ওয়েব নিউজঃ ঘুষ নিতে গিয়ে হাতে-নাতে ধরা পড়লেন হুগলি জেলা পরিষদের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুমন দাস। অভিযোগ, পোলবার এক ঠিকাদার মুক্তরাম ঘোষের কাছ থেকে ঘুষ চেয়েছিলেন ওই ইঞ্জিনিয়ার। সেই অভিযোগের ভিত্তিতে পশ্চিমবঙ্গ পুলিশের দুর্নীতি দমন শাখা বা ACB-র আধিকারিকরা অভিযান চালিয়ে ঘুষ নেওয়ার সময় সুমন দাসকে হাতে-নাতে ধরে ফেলেন। জানা গিয়েছে, ঠিকাদার মুক্তরাম ঘোষের কাছ থেকে কাজ সংক্রান্ত বিষয়ে ঘুষ দাবি করা হয়েছিল বলে অভিযোগ। অভিযোগের সত্যতা যাচাই করে ACB আধিকারিকরা পরিকল্পনা মাফিক অভিযান চালান এবং সেই অভিযানের সময়ই সুমন দাসকে আটক করা হয়। সরকারি দফতরের এক আধিকারিকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে এভাবে হাতে-নাতে ধরা পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুরো ঘটনায় আরও কেউ জড়িত কি না, ঘুষ চাওয়ার নেপথ্যে কোনও বৃহত্তর চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে দুর্নীতি দমন শাখা।

![]()

More Stories
সংঘর্ষ-সন্ত্রাসের সেই দিন থেকে আজকের সংগঠন, বিমান ঘোষকে ঘিরে দিলীপ ঘোষের স্মৃতিচারণায় উঠে এল আরামবাগের লড়াইয়ের গল্প
ট্রেনে চেপে আরামবাগে এলেন মা দুর্গা, ‘মহিলা কামরা’য় লেখা প্ল্যাটফর্মে নামল প্রতিমা
নিজের আয়ের ৭৫ শতাংশ পথকুকুরদের জন্য, ছয় বছর ধরে নীরব লড়াই সুজাতা গাঙ্গুলীর