October 6, 2026

উপনির্বাচনের ভোটগ্রহণ মোটামুটি শান্তিপূর্ণ

সোমালিয়া ওয়েব নিউজঃ তামিলনাড়ু, পুদুচেরি ও পশ্চিমবঙ্গের পাঁচটি বিধানসভা কেন্দ্র এবং অসমের একটি লোকসভা আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ মোটামুটি শান্তিপূর্ণ পরিস্থিতির মধ্যেই শেষ হয়েছে। তামিলনাড়ুর মাদুরান্তকম ও ধারাপুরম, পুদুচেরির থাট্টানচাভাদি এবং পশ্চিমবঙ্গের রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে আজ ভোটগ্রহণ হয়। পাশাপাশি অসমের নগাঁও লোকসভা আসনেও ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বিকেল ৫টা পর্যন্ত নগাঁও লোকসভা কেন্দ্রে ৭৬ শতাংশ ভোট পড়েছে। তামিলনাড়ুর মাদুরান্তকমে ভোটদানের হার ৮৩.৮৬ শতাংশ এবং ধারাপুরমে ৭৮.৫৩ শতাংশ। পুদুচেরির থাট্টানচাভাদি কেন্দ্রে ভোট পড়েছে ৭৮.৮৩ শতাংশ। পশ্চিমবঙ্গের রেজিনগরে ৭৮.৪২ শতাংশ এবং নন্দীগ্রামে ৭৯.৩৯ শতাংশ ভোট পড়েছে। ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর এবার শুক্রবার ভোটগণনার দিকে নজর রাজনৈতিক মহলের। ফলাফল প্রকাশের পর সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

Loading