October 6, 2026

বৈধ লাইসেন্স বা অনুমতি ছাড়া পশুপাখি বিক্রির অনুমতি নয়

সোমালিয়া ওয়েব নিউজঃ বৈধ লাইসেন্স বা অনুমতি ছাড়া পশুপাখি বিক্রির অনুমতি দেওয়া যাবে না। বন্যপ্রাণী সংরক্ষণ আইন মেনে গ্যালিফ স্ট্রিট-সহ রাজ্যের অন্যান্য জায়গায় পশুপাখির ব্যবসা করা যাবে বলে স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আদালতের স্বতঃপ্রণোদিত মামলার শুনানিতে আজ প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ রাজ্যকে নির্দেশ দিয়েছে, কোনও ব্যবসায়ীকে পশুপাখি বিক্রির অনুমতি দেওয়ার আগে তাঁর বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন রয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট বিধি মেনেই ব্যবসার ছাড়পত্র দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। একইসঙ্গে গ্যালিফ স্ট্রিট-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় পশুপাখি বিক্রির ক্ষেত্রে আইন মেনে চলার বিষয়টি নিশ্চিত করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৪ অক্টোবর মামলাটির পরবর্তী শুনানি। ওইদিন সব পক্ষকে সংশ্লিষ্ট বিষয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

Loading