সোমালিয়া ওয়েব নিউজঃ শিলিগুড়িতে পাচারের আগেই বিপুল পরিমাণ প্যাঙ্গোলিনের আঁশ উদ্ধার করল বন দফতর। জানা গিয়েছে, গতকাল রাতে শিলিগুড়ির খাপড়াইল এলাকায় অভিযান চালায় শুকনা রেঞ্জের বনকর্মীরা। অভিযানে ফুলবাড়ির বাসিন্দা দিলীপ দর্জিকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে প্রায় আড়াই কেজি প্যাঙ্গোলিনের আঁশ উদ্ধার হয়েছে। বন দফতর সূত্রে খবর, উদ্ধার হওয়া আঁশের বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। শুধু প্যাঙ্গোলিনের আঁশই নয়, ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং কয়েক রাউন্ড কার্তুজও উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে বন দফতরের অনুমান, প্যাঙ্গোলিনের আঁশ পাচারের উদ্দেশ্যেই তা নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতকে কার্শিয়াং আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেন। প্যাঙ্গোলিনের আঁশ পাচারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে বন দফতর।


![]()

More Stories
বৈধ লাইসেন্স বা অনুমতি ছাড়া পশুপাখি বিক্রির অনুমতি নয়
রাজ্যে আগামী দু’বছরে চারটি নতুন বিমানবন্দর, কেন্দ্র-রাজ্যের সমঝোতা
নারী ও শিশু সুরক্ষায় ১১২ হেল্পলাইন, থানায় থানায় পৌঁছবে নতুন গাড়ি ও মোটরসাইকেল