সোমালিয়া ওয়েব নিউজঃ ফ্লাইদুবাইয়ের সাহসী ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের সঙ্গে শুক্রবার ভিডিও কলে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে কো-পাইলটের হামলার মুখে পড়ে গুরুতর আহত হয়েছিলেন ক্যাপ্টেন মাচ্ছার। সেই অবস্থাতেও অসীম সাহস ও উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে তিনি ককপিটের দরজা খুলে দেন, যার ফলে অন্যরা ভিতরে ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এবং বিমানটি নিরাপদে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনে ক্যাপ্টেন মাচ্ছার ঘটনার বিস্তারিত বিবরণ দেন এবং সেই সংকটের মুহূর্তে কীভাবে তিনি সাহস সঞ্চয় করেছিলেন, তা জানান। তিনি বলেন, বিমানটি নিচের দিকে নামতে শুরু করেছে বুঝতে পেরে গুরুতর আহত অবস্থাতেও শেষ শক্তি দিয়ে ককপিটের দরজা খোলার সিদ্ধান্ত নেন। তাঁর দ্রুত সিদ্ধান্ত ও সাহসিকতার প্রশংসা করে প্রধানমন্ত্রী মোদী বলেন, যাত্রীদের জীবন রক্ষায় ক্যাপ্টেন মাচ্ছারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

![]()

More Stories
গান্ধী ও শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা, দেশজুড়ে স্বচ্ছতার বার্তা—জিএসআই-এর বিশেষ কর্মসূচি কলকাতায়
মাঝআকাশে বিমান ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ: ভারতীয় পাইলট স্মিথ মচ্ছরের সাহসিকতাকে কুর্নিশ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির
মনমোহন সিংয়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর