সোমালিয়া ওয়েব নিউজ: পুজোর আগে রাজ্যের সব শ্রেণির রেশন গ্রাহকদের জন্য বিশেষ খাদ্য প্যাকেজ দেওয়ার ঘোষণা করল রাজ্য সরকার। এবারই প্রথম জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের পাশাপাশি রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতাভুক্ত রেশন গ্রাহকরাও এই সুবিধা পাবেন। ঘোষণা অনুযায়ী, পরিবার পিছু এক দফায় এক কেজি চিনি, এক কেজি ময়দা এবং ২৫০ গ্রাম সুজি দেওয়া হবে। এই খাদ্যসামগ্রীগুলি ৫০ শতাংশ ভর্তুকিতে রেশন দোকান থেকে পাওয়া যাবে। তবে গ্রাহকদের কত টাকা দিয়ে এই সামগ্রী কিনতে হবে, সেই বিক্রয়মূল্য সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি এখনও জারি হয়নি। ফলে পুজোর আগে রেশন দোকানের মাধ্যমে এই বিশেষ খাদ্য প্যাকেজ বণ্টন নিয়ে সরকারি নির্দেশিকার অপেক্ষায় রয়েছেন গ্রাহক ও রেশন ডিলাররা।

![]()

More Stories
ইউনেস্কোর নাম ব্যবহার করে দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’
বাঘ-বিধবারাই এখন সুন্দরবনের সবুজ প্রহরী, ঝড়খালিতে গড়ে উঠেছে ‘সবুজ বাহিনী’
ফলতায় অভিষেকের ‘সেবাশ্রয়’ ভাঙতে ৬ সপ্তাহ সময় রাজ্যের, ১৪ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট হাইকোর্টে