সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্য সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের বেতন কাঠামো, বিভিন্ন ভাতা, পদোন্নতি, অবসরকালীন সুবিধা-সহ একাধিক পরিষেবা সংক্রান্ত দাবি ও পরামর্শ জানতে সপ্তম বেতন কমিশনের উদ্যোগে একটি বিশেষ ওয়েবসাইট চালু করল রাজ্য সরকার। সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন, সংস্থা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলি এই ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের দাবি, মতামত ও পরামর্শ কমিশনের কাছে জমা দিতে পারবেন। সরকারি নির্দেশিকা অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনে এই মতামত ও মেমোরান্ডাম জমা দেওয়ার সুযোগ থাকবে। বেতন কাঠামো পুনর্নির্ধারণের পাশাপাশি ভাতা, পদোন্নতি, অবসরকালীন সুযোগ-সুবিধা এবং কর্মীদের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন পরিষেবা নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলি তাদের বক্তব্য জানাতে পারবে। বিশেষভাবে জানানো হয়েছে, শুধুমাত্র এই নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে জমা পড়া মেমোরান্ডাম ও পরামর্শই কমিশন বিবেচনা করবে। ফলে সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলি কমিশনের কাছে তুলে ধরতে সংশ্লিষ্ট সংগঠন ও দপ্তরগুলিকে নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে বক্তব্য জমা দেওয়ার জন্য উদ্যোগী হতে হবে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ ভবিষ্যতে রাজ্য সরকারি কর্মীদের বেতন ও পরিষেবা সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে।
![]()

More Stories
মহানায়কের জন্মশতবর্ষে ফিরে দেখা—পর্দা পেরিয়ে আজও বাঙালির হৃদয়ে উত্তমকুমার
উত্তরবঙ্গের যোগাযোগে বড় বদল! ২,০৭৭ কোটি টাকায় চার লেন হচ্ছে বাগডোগরা–গলগালিয়া সড়ক
দেশপ্রেম ও ধর্মীয় আস্থার প্রশ্নে কঠোর অবস্থানের আহ্বান মুখ্যমন্ত্রীর