সোমালিয়া ওয়েব নিউজঃ প্রখ্যাত সংগীতশিল্পী, গীতিকার ও অসম বিধানসভার প্রাক্তন সদস্য ভারতরত্ন ড. ভূপেন হাজারিকার জন্ম শতবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক সমাজমাধ্যম বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ড. ভূপেন হাজারিকার অনন্য কণ্ঠ অসম তথা উত্তর-পূর্ব ভারতের আত্মা ও ভাবনাকে দেশের মানুষের কাছে পৌঁছে দিয়েছিল। তাঁর সৃষ্টিশীল সংগীত মানুষের সঙ্গে মানুষের দূরত্ব কমিয়ে ঐক্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়েছে। কিংবদন্তি এই শিল্পীর গান আজও মানুষের হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলে। তাঁর জন্ম শতবার্ষিকীতে ড. হাজারিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী তাঁর অবদানকে দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অমূল্য সম্পদ হিসেবে স্মরণ করেন।

![]()

More Stories
২৫ দিন অন্তর এলপিজি রিফিল বুকিংয়ের নির্দেশ কেন্দ্রের, কমবে ব্যাকলগ
জন্মাষ্টমী: অন্ধকার ভেদ করে আলোর আবির্ভাব
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধের দাবি, কলকাতায় চার সংগঠনের সাংবাদিক বৈঠক