September 9, 2026

আগামীকাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন বিচারপতি রবীন্দ্র ভি. ঘুগে

সোমালিয়া ওয়েব নিউজঃ কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে আগামীকাল শপথ গ্রহণ করবেন বিচারপতি রবীন্দ্র ভি. ঘুগে। কলকাতা হাইকোর্টের এক নম্বর কক্ষে সকাল ১০টায় রাজ্যপালের উপস্থিতিতে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান বিচারপতির আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি রাজ্য সরকারের মন্ত্রী, প্রশাসনের শীর্ষ আধিকারিক এবং হাইকোর্টের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে। শপথ গ্রহণের মধ্য দিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন বিচারপতি রবীন্দ্র ভি. ঘুগে। তাঁর দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে হাইকোর্ট চত্বরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে।

Loading