September 9, 2026

নন্দীগ্রাম ও রেজিনগরে ৬ অক্টোবর উপনির্বাচন, গণনা ৯ তারিখ

সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে আগামী ৬ অক্টোবর ভোটগ্রহণ হবে। কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামীকাল ৯ সেপ্টেম্বর উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট দুই বিধানসভা কেন্দ্রে কার্যকর হবে আদর্শ আচরণবিধি। একইসঙ্গে শুরু হবে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ১৯ সেপ্টেম্বর। এরপর ৬ অক্টোবর দুই কেন্দ্রে ভোটগ্রহণের পর আগামী ৯ অক্টোবর ভোটগণনা হবে। উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই নন্দীগ্রাম ও রেজিনগরকে ঘিরে রাজনৈতিক তৎপরতা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

Loading