September 9, 2026

২৫ দিন অন্তর এলপিজি রিফিল বুকিংয়ের নির্দেশ কেন্দ্রের, কমবে ব্যাকলগ

সোমালিয়া ওয়েব নিউজঃ এলপিজি সরবরাহ ব্যবস্থার বর্তমান পরিস্থিতির উন্নতিতে বড় পদক্ষেপ কেন্দ্রের। শহর ও গ্রাম—উভয় এলাকাতেই ২৫ দিনের ব্যবধানে এলপিজি রিফিল বুকিংয়ের জন্য তেল বিপণন সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোপী সমাজমাধ্যমে এক বার্তায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সরকারের এই পদক্ষেপের ফলে এলপিজি রিফিল বুকিংয়ের ক্ষেত্রে যে ব্যাকলগ তৈরি হয়েছে, তা ধীরে ধীরে কমবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে গ্রাহকদের কাছে রান্নার গ্যাসের সরবরাহ আরও স্বাভাবিক ও সুশৃঙ্খল হবে বলেও মনে করা হচ্ছে।

Loading