September 13, 2026

খাদ্যাভ্যাস নিয়ে বিতর্ক নয়, কর্মসংস্থান-বিনিয়োগে জোর দেওয়ার বার্তা

সোমালিয়া ওয়েব নিউজ: বাংলায় যার যে খাদ্যাভ্যাস, তিনি সেই অনুযায়ী খাবার গ্রহণ করবেন। এ নিয়ে অহেতুক বিতর্কের কোনও অবকাশ নেই বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

অন্যদিকে, মাছ-মাংস নিয়ে বিতর্কে না জড়িয়ে রাজ্যের কর্মসংস্থান ও বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্য, খাদ্যাভ্যাস ব্যক্তিগত বিষয়। তাই তা নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক না করে রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান ও বিনিয়োগ বৃদ্ধির দিকে নজর দেওয়া উচিত।

Loading