সোমালিয়া ওয়েব নিউজ: ধর্মান্তরিত তপশিলি উপজাতি সম্প্রদায়ের সদস্যদের জনজাতি সংরক্ষণের সুবিধা থেকে বাদ দেওয়ার দাবি জানাল জনজাতি সুরক্ষা মঞ্চ। কলকাতায় সোমবার এক সাংবাদিক বৈঠকে এই দাবি জানান সংগঠনের জাতীয় আহ্বায়ক ড. রাজকিশোর হাঁসদা।
তাঁর অভিযোগ, তপশিলি উপজাতি সম্প্রদায়ের কিছু সদস্য ধর্ম ও নিজস্ব সংস্কৃতি ত্যাগ করার পরও জনজাতি সংরক্ষণের সুবিধা ভোগ করছেন। এর ফলে প্রকৃত প্রাপকেরা সংরক্ষণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেন তিনি।
এই পরিস্থিতিতে ধর্মান্তরিতদের জনজাতি সংরক্ষণের সুবিধা থেকে বাদ দেওয়ার পাশাপাশি সংবিধানের ৩৪২ নম্বর ধারা সংশোধনের দাবিও জানিয়েছে জনজাতি সুরক্ষা মঞ্চ।
ড. হাঁসদা জানান, বিষয়টি নিয়ে সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দাবির কথা জানানো হয়েছে। জনজাতি সম্প্রদায়ের প্রকৃত প্রাপকদের সংরক্ষণের সুবিধা নিশ্চিত করতেই এই উদ্যোগ বলে জানান তিনি।

![]()

More Stories
১৭ সেপ্টেম্বর থেকে রাজ্যজুড়ে ‘সেবা সংকল্প অভিযান’
কুম্ভের অভিজ্ঞতায় আরও আধুনিক হবে গঙ্গাসাগর মেলা
প্রবীণ ক্রীড়াবিদদের মাসিক সাম্মানিক, এককালীন পুরস্কারও রাজ্যের