সোমালিয়া ওয়েব নিউজ: নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি বাসভবনে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর সমাজমাধ্যমে ছবি প্রকাশ করে মুখ্যমন্ত্রী নিজেই সাক্ষাতের বিষয়টি জানান।
মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, রাজ্যের উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সার্বিক অগ্রগতি এবং জনকল্যাণের সঙ্গে যুক্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অমিত শাহের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। রাজ্যের উন্নয়নের বিভিন্ন দিক এবং আগামী দিনের পরিকল্পনা নিয়েও দু’জনের মধ্যে মতবিনিময় হয়েছে বলে তাঁর পোস্ট থেকে জানা গিয়েছে।
সাক্ষাৎকে স্মরণীয় করে রাখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে মা দুর্গার একটি ঐতিহ্যবাহী ডোকরা মূর্তি উপহার দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে দিকনির্দেশ এবং পশ্চিমবঙ্গের প্রতি অব্যাহত সমর্থনের জন্য অমিত শাহকে ধন্যবাদ জানান তিনি।
উল্লেখ্য, দু’দিনের বার্ষিক সন্ত্রাসবিরোধী সম্মেলনে যোগ দিতে বর্তমানে দিল্লি সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সরকারি কর্মসূচির ফাঁকেই অমিত শাহের সঙ্গে তাঁর এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

![]()

More Stories
উপকূলের নিরাপত্তা জোরদারে ‘সী ভিজিল-২৬’, ১৮ ও ১৯ নভেম্বর পশ্চিমবঙ্গের উপকূলে মহড়া
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের জবাব দেওয়ার সময়সীমা বাড়ালেন ওম বিড়লা, শেষ সুযোগ ২৪ নভেম্বর
ধান কাটার মরশুমে ব্যস্ত কামারশালা! যন্ত্রের দাপটে কমেছে কাজ, তবুও ঐতিহ্য আঁকড়ে টিকে রয়েছেন কর্মকাররা