সোমালিয়া ওয়েব নিউজঃ ভারত ও নেপালের মধ্যে রেল যোগাযোগের ক্ষেত্রে নতুন সংযোজন হতে চলেছে জনকপুর ধাম–অযোধ্যা সাপ্তাহিক ট্রেন পরিষেবা। আগামীকাল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই নতুন ট্রেন পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। রামায়ণের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত এই দুই পবিত্র তীর্থস্থানের মধ্যে রেল যোগাযোগ চালু হওয়ায় ধর্মীয় পর্যটনের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে মনে করা হচ্ছে। জনকপুর ধাম হিন্দু ধর্মাবলম্বীদের কাছে মাতা সীতার জন্মস্থান হিসেবে পরিচিত। অন্যদিকে, উত্তরপ্রদেশের অযোধ্যা ভগবান শ্রীরামের জন্মভূমি হিসেবে পূজিত। এই দুই গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানের মধ্যে সরাসরি ট্রেন পরিষেবা চালু হলে তীর্থযাত্রীদের যাতায়াত আরও সহজ হবে। একইসঙ্গে ভারত ও নেপালের মধ্যে সাংস্কৃতিক, ধর্মীয় ও পর্যটন সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রেও এই রেল পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।

![]()

More Stories
মন্দিরে পশুবলি নিষিদ্ধের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে, বহাল থাকছে ধর্মীয় আচার সংক্রান্ত আইনি ছাড়
কেরলে বার্ড ফ্লু আতঙ্ক! তিনটি গ্রাম পঞ্চায়েতে প্রায় ২৬ হাজার পোষ্য পাখি নিধনের সিদ্ধান্ত
বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা