সোমালিয়া ওয়েব নিউজ: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিস্তার নিয়ে বাড়ছে উদ্বেগ। আর সেই উদ্বেগ থেকেই এবার প্রতিবাদে সরব হলেন ব্রিটেনের লন্ডনের বাসিন্দাদের একাংশ। ‘মার্চ এগেনস্ট এআই এক্সটিঙ্কশন’ নামে এক প্রতিবাদ কর্মসূচিতে রাস্তায় নামেন বিক্ষোভকারীরা। হাতে ছিল নানা ধরনের প্ল্যাকার্ড ও ব্যানার। তাঁদের মূল দাবি, এআই প্রযুক্তির ব্যবহার ও উন্নয়নের ক্ষেত্রে আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে হবে। আন্দোলনকারীদের আশঙ্কা, যথাযথ নজরদারি ও নিয়ন্ত্রণ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি মানবসভ্যতার অস্তিত্বের জন্য ভবিষ্যতে বিপদের কারণ হয়ে উঠতে পারে। তাই প্রযুক্তির বিকাশের পাশাপাশি মানবজাতির নিরাপত্তা নিশ্চিত করার জন্য দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা।

![]()

More Stories
আন্তর্জাতিক অপরাধচক্রের সদস্য সন্দেহে এফবিআই-এর নজরে সতিন্দরজিৎ সিং, মাথার দাম ১০ লক্ষ ডলার
নেপালে মাউন্ট হিমলুংয়ের বেস ক্যাম্পে তুষারধস, মৃত ৪, নিখোঁজ ১২
মসজিদের কাছে ভয়াবহ বিস্ফোরণ, পাকিস্তানে মৃত ২১