November 22, 2026

আন্তর্জাতিক অপরাধচক্রের সদস্য সন্দেহে এফবিআই-এর নজরে সতিন্দরজিৎ সিং, মাথার দাম ১০ লক্ষ ডলার

সোমালিয়া ওয়েব নিউজ:

একাধিক গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক স্তরে তল্লাশি চালানো হচ্ছে সতিন্দরজিৎ সিংয়ের বিরুদ্ধে। মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই-এর শীর্ষ ১০ পলাতক অপরাধীর তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিযোগ, আমেরিকা ও কানাডায় সক্রিয় একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সঙ্গে যুক্ত তিনি। ওই চক্রের বিরুদ্ধে একাধিক হিংসাত্মক অপরাধ, অপহরণ এবং মানব পাচারের অভিযোগ রয়েছে। এফবিআই-এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্যাট্রিক গ্র্যান্ডি সাংবাদিকদের সামনে সতিন্দরজিতের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিস্তারিত তুলে ধরেছেন। পাশাপাশি তাঁর অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিতে পারলে সর্বোচ্চ ১০ লক্ষ মার্কিন ডলার পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে এফবিআই। তাঁকে গ্রেফতারের লক্ষ্যে আন্তর্জাতিক তদন্ত ও তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

Loading