November 22, 2026

পাহাড়ের লাইফলাইন NH-10 সুরক্ষায় ১৯২ কোটি টাকার বেশি বরাদ্দ, ধস রুখতে বড় পদক্ষেপ কেন্দ্রের

সোমালিয়া ওয়েব নিউজ: পাহাড়ের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম NH-10-কে আরও নিরাপদ ও সচল রাখতে বড়সড় উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার। কালিম্পং জেলার সেবক–রংপো অংশে ধসের আশঙ্কা রয়েছে, এমন আটটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় ঢালের সুরক্ষা এবং ভূমিধস প্রতিরোধমূলক কাজের জন্য ১৯২ কোটি ৬৫ লক্ষ টাকা অনুমোদন করল কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক। বর্ষাকালে বারবার ধসের কারণে এই জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। ফলে বিপাকে পড়েন পাহাড় ও সমতলের অসংখ্য যাত্রী এবং পর্যটক। এই পরিস্থিতিতে প্রস্তাবিত কাজ সম্পন্ন হলে NH-10-এর ঝুঁকিপূর্ণ অংশগুলিতে নিরাপত্তা বাড়বে এবং পাহাড়ের সঙ্গে সমতলের যোগাযোগ ব্যবস্থা আরও নির্ভরযোগ্য হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

Loading