সোমালিয়া ওয়েব নিউজ: স্মার্টফোনে WhatsApp ব্যবহার করেন কোটি কোটি মানুষ। ব্যক্তিগত কথোপকথন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নথি, ছবি কিংবা আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য—প্রতিদিনই WhatsApp-এর মাধ্যমে আদানপ্রদান হচ্ছে নানা ধরনের তথ্য। কিন্তু সেই WhatsApp ব্যবহার নিয়েই এবার সতর্ক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
ভারতীয় সাইবার অপরাধ সমন্বয় কেন্দ্র বা I4C-এর জারি করা একটি নির্দেশিকায় WhatsApp Web ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। নির্দেশিকায় আশঙ্কা প্রকাশ করা হয়েছে, WhatsApp Web-এর একটি প্রমাণীকৃত সেশনকে কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা কোনও ব্যক্তির WhatsApp অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশাধিকার পেতে পারে।
অর্থাৎ, ব্যবহারকারীর অজান্তেই অন্য কেউ তাঁর WhatsApp অ্যাকাউন্টে প্রবেশ করে ব্যক্তিগত কথোপকথন দেখতে পারে এবং গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, অপরিচিত কোনও QR কোড স্ক্যান করা, সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা কিংবা অন্য কাউকে নিজের WhatsApp Web অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ দেওয়া বিপদের কারণ হতে পারে।
তাই WhatsApp-এর Linked Devices অপশন নিয়মিত পরীক্ষা করা জরুরি। সেখানে অপরিচিত কোনও ডিভাইস দেখা গেলে অবিলম্বে সেটি লগ আউট করতে হবে। পাশাপাশি অপরিচিত ব্যক্তির পাঠানো QR কোড স্ক্যান করা থেকে বিরত থাকতে হবে এবং নিজের ফোনের OTP বা যাচাইকরণ কোড কাউকে জানানো যাবে না।
ডিজিটাল দুনিয়ায় সামান্য অসতর্কতাও বড়সড় সাইবার প্রতারণার কারণ হয়ে উঠতে পারে। তাই WhatsApp Web ব্যবহারের আগে সতর্ক হোন। কারণ আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টের নিরাপত্তার দায়িত্ব অনেকটাই আপনার নিজের হাতে।

![]()

More Stories
জনকপুর ধাম থেকে অযোধ্যা, নতুন সাপ্তাহিক ট্রেন পরিষেবা চালু করছে ভারতীয় রেল
মন্দিরে পশুবলি নিষিদ্ধের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে, বহাল থাকছে ধর্মীয় আচার সংক্রান্ত আইনি ছাড়
কেরলে বার্ড ফ্লু আতঙ্ক! তিনটি গ্রাম পঞ্চায়েতে প্রায় ২৬ হাজার পোষ্য পাখি নিধনের সিদ্ধান্ত