সোমালিয়া ওয়েব নিউজ: প্রচণ্ড তাপে পুড়ছে ইউরোপের কিছু অংশ। রোদের প্রচণ্ড তাপের কারণে সেখানে প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের। ছড়িয়ে পড়েছে দাবানল। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম অংশ এবং স্পেনের সীমান্ত এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নেভাতে হিমশিম অবস্থা প্রশাসনের। প্রাণ বাঁচাতে ঘরছাড়া কয়েক হাজার মানুষ। সতর্কতা জারি করা হয়েছে ইউরোপের ওই অংশে। সর্বদা তৎপর করা হয়েছে জরুরি পরিষেবাগুলিকে। ইতিমধ্যেই তাপপ্রবাহের কারণে সম্প্রতি সেখানে ৩৬০ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে খারাপ পরিস্থিতি ফ্রান্সের। ফ্রান্সের গিরোন্দে এলাকা থেকে ১২ হাজারের বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানকার স্থানীয় প্রশাসন জানাচ্ছে, গত কয়েক বছরের তুলনায় এ বছর তাপমাত্রা অনেকটাই বেড়েছে ওই এলাকায়। তাপের প্রভাব এতটাই বেশি যে ত্বকে ফোস্কা পড়ে যাচ্ছে বেশির ভাগ মানুষের। ফ্রান্সের গিরোন্দে এলাকায় ১০ হাজার হেক্টরের বেশি বনভূমি জ্বলছে। ফ্রান্সের পাশাপাশি পর্তুগাল ও স্পেনেও দাবানল ছড়িয়ে পড়েছে।
![]()

More Stories
পশ্চিম এশিয়ায় ফের উত্তেজনা, ইরানে নতুন মার্কিন হামলার দাবি
ভিয়েতনামে পর্যটকবাহী নৌকাডুবি: ১৫ ভারতীয়ের মর্মান্তিক মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর
মার্কিন-ইরান শান্তি চুক্তিতে স্বস্তি বিশ্ববাজারে, কমল তেলের দাম