সোমালিয়া ওয়েব নিউজ: এবারের একুশের জনসভার প্রস্তুতি চলছে পুরোদমে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে এক যুবকের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। তাই এবার নিরাপত্তায় বিন্দুমাত্র ফাঁক যাতে না থাকে সেই চেষ্টাই চলছে। ধর্মতলা চত্বরের সমস্ত বহুতলের ওপর থেকে নজরদারি করা হবে। সমাবেশের নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকছেন ১৭ জন ডিসি। মঞ্চের আশপাশের এলাকা তিনটি জোনে ভাগ করা হচ্ছে। তিন জন ডিসি ওই তিন জোনের দায়িত্বে থাকবেন। নিরাপত্তার কারণে ওই দিন ভোর তিনটে থেকে শহরে পণ্যবাহী গাড়ি ঢুকতে পারবে না। জানা গিয়েছে, কোনওপ্রকার পার্কিং হবে না- ভিক্টরিয়া মেমোরিয়াল, এজেসি বোস রোড (হেস্টিংস ক্রসিং থেকে ক্যাথিড্রাল রোড), কুইন্সওয়ে, লাভার্স লেন, ক্যসুরিনা অ্যাভিনিউ এলাকায় কোনও গাড়ি পার্ক করা যাবে না। কলকাতায় সমস্ত পণ্যবাহী গাড়ির প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।যে সব রাস্তা দিয়ে মিছিল যাবে, সেই রাস্তায় কোনও প্রকার যানবাহনের পার্কিং করা যাবে না। এছাড়াও প্রয়োজন অনুযায়ী সাময়িক রাস্তা বন্ধ থাকবে ও ঘুরিয়ে দিতে পারবে পুলিশ।
![]()

More Stories
রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ৩৮% ডিএ-ডিআর মঞ্জুর, অর্থ দফতরের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি
ডুয়ার্সে ফাইলেরিয়া নির্মূলে শুরু ‘মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ কর্মসূচি
ভিবিজি রামজি প্রকল্পে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে: পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী