সোমালিয়া ওয়েব নিউজ: পূর্ব মেদিনীপুর জেলার মহরম উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হল সভা ।এদিন কাঁথি তিন নম্বর পঞ্চায়েত সমিতি ও মারিশদা থানার আয়োজনে আগামী ৯ই আগষ্ট মহরম উৎসব উপলক্ষে পঞ্চায়েত সমিতির অন্তর্গত সমস্ত মহরম উৎসব কমিটিদের নিয়ে প্রশাসনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপস্থিত ছিলেন মিতারানী সাউ, সভাপতি কাঁথি তিন পঞ্চায়েত সমিতি, বিকাশ চন্দ্র বেজ, সহকারি সভাপতি কাঁথি তিন পঞ্চায়েত সমিতি, নেহাল আহামেদ, B.D.O কাঁথি তিন ব্লক, রাজু কুন্ডু, বড়বাবু মারিশদা থানা ও সমস্ত পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এদিন মূলত আলোচনা হয় আগামী মহরম উৎসবে যাতে সুষ্ঠ ভাবে পালিত হয় এবং কোথায় কোথায় উৎসবের দিন প্রশাসনিক তদারকি ও ক্যাম্প থাকবে পঞ্চায়েত সমিতি থেকে সে নিয়ে বিস্তারিত আলোচনা হয় । কাঁথি তিন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ বেজ বলেন, যে কোন ধর্মের উৎসব মানে আনন্দের। তাই উৎসব যাতে আনন্দে পালিত হয় সে ব্যাপারে প্রশাসন সব রকমের ব্যবস্থা করবে ।
![]()

More Stories
পরিবেশ রক্ষায় বড় উদ্যোগ, প্রত্যেক বিধায়ককে মাসে ১০০টি করে গাছ লাগানোর আহ্বান অধ্যক্ষের
৪২তম রাজ্য বার্ষিক প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু ডিসেম্বরে, জেলা পর্যায়ের সূচি ঘোষণা
আজ ভগিনী নিবেদিতার জন্মদিন, স্মরণে ভারতসেবায় উৎসর্গীকৃত এক মহীয়সী নারী