সোমালিয়া সংবাদ, হুগলি: ডানকুনি হাউসিং মোড়ের চৌমাথায় ভারতের প্রধানমন্ত্রী তথা নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের কর্মসূচি পালিত হল। এই অনুষ্ঠানের আয়োজন করে বিজেপির ডানকুনি মন্ডলের কর্মীরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও পুরশুড়ার বিধায়ক তথা বিজেপি রাজ্য সম্পাদক বিমান ঘোষ সহ শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মোহন আদক। এছাড়াও উপস্থিত ছিলেন ডানকুনি মন্ডলের বিজেপি কর্মী-সমর্থকরা। কর্মসূচি শুরু হয় সকাল ১১:০০ মিনিটে এবং অনুষ্ঠানটি চলে দুপুর বারোটা পর্যন্ত। কর্মসূচিকে কেন্দ্র করে ডানকুনি এলাকায় কর্মী সমর্থকদের উচ্ছ্বাস এবং আগ্রহ চোখে পড়ার মতো ছিল। প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে অপসারণ করা প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতার কাছে যে কোটি কোটি টাকা পাওয়া গেছে সেটি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের কাছে রাখতে দিয়েছে এবং পশ্চিমবাংলায় ‘অপা’ সিন্ডিকেট রাজ চলছে। আর এই সিন্ডিকেট রাজের মালিক হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন এই সিন্ডিকেট রাজের ডাইরেক্টর। এছাড়াও তিনি আরও বলেন, ইডি যত তদন্ত করবে আরও অনেক অপা বেরোবে। আর এই অপারাই হচ্ছে কালেকটার। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তীব্র আক্রমণ করে আরও বলেন, এখন পশ্চিমবাংলায় নতুন একটা কোম্পানি তৈরি হয়েছে, যেটা চ্যাটার্জী এবং ব্যানার্জি জয়েন ভেঞ্চারে চলছে। সবমিলিয়ে এদিন ‘মন কি বাত’ কর্মসূচিতে যোগ দিয়ে শুভেন্দু অধিকারী তীব্র সমালোচনা করেন রাজ্য সরকারের।
![]()

More Stories
আরামবাগ শহরজুড়ে বেহাল রাস্তা: গর্ত, পাথর উঠে বিপজ্জনক চলাচল—দুর্ঘটনার আশঙ্কা রামকৃষ্ণ সেতুর স্বাস্থ্য নিয়েও উদ্বেগ, মার্চের মধ্যে কাজ শেষের আশ্বাস পিডব্লিউডি-র
আরামবাগে টেরাকোটার প্রাচীন মন্দিরগুলি ধ্বংসের মুখে
খানাকুলের গর্ব প্রদীপ্ত বাগ: ডব্লিউবিসিএস উত্তীর্ণ হয়ে ডিএসপি পদে মনোনীত