সোমালিয়া ওয়েব নিউজ: ২৯ জুলাই ছিল মোহন বাগান ক্লাবের জন্ম দিন। সেই উপলক্ষ্যে, নবদ্বীপের মোহনবাগান ক্লাবের সমর্থকদের তৈরী নবদ্বীপ মেরিনার্স আয়োজন করে অনুর্ধ ১৯ এক প্রীতি ফুটবল ম্যাচ। যেখানে অংশগ্রহণ করে কলকাতার মোহামেডান স্পোর্টিং ক্লাবের অনুর্ধ ১৯ দল ও নবদ্বীপ মেরিনার্স অনুর্ধ ১৯ দল। নবদ্বীপ বিবেকানন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই প্রীতি ফুটবল ম্যাচ। নবদ্বীপের বিধায়ক স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করেন। বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা ছাড়াও উপস্থিত ছিলেন নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ নবদ্বীপ পৌরসভার উপ পৌরপতি, নবদ্বীপের অন্যতম জনপ্রতিনিধী শ্যামাপ্রসাদ পাল, মহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ আবির হোসেন সহ অনেক গুণীজন। টান টান উত্তেজনায়, দর্শকপূর্ণ স্টেডিয়ামে জমজমাট খেলা হয়।
খেলার প্রথমার্ধে কোন দল কোন গোল না করতে পারলেও দ্বিতীয়য়র্ধে মহামেডান স্পোর্টিং ক্লাব একটি গোল করে এগিয়ে যায়। শেষ পর্যন্ত তারাই জয় লাভ করে। খেলা শেষে দুই দলের হাতে ট্রফি তুলে দোওয়া হয়। মহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ আবির হোসেন বলেন, নবদ্বীপ শহরের বুকে এধরণের এক খেলার আয়োজনে তিনি আপ্লুত, পাশাপাশি তিনি এদিন এই খেলার থেকে নবদ্বীপ মেরিনার্স দলের থেকে চারজন খেলোয়াড়কে মহামেডান ক্লাবের রিজার্ভ টিমের জন্য সিলেকশন করেছেন। আবির হোসেনের এই সিদ্ধান্ত ও ঘোষণায় খুশি নির্বাচিত হওয়া খুদে ফুটবলারা ও তাদের কোচ।
![]()

More Stories
মধ্যমগ্রামে গুলি, খুন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক—চাঞ্চল্য ছড়াল রাজ্যে
বিস্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের সংবর্ধনা, উপস্থিত থাকবেন অমিত শাহ
পঁচিশে বৈশাখে ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রীর শপথ, উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী–অমিত শাহ