সোমালিয়া ওয়েব নিউজ: গোলাপি রং। আকারে বেশ বড়। এমন একটি পাথর নিয়েই এখন হুলস্থুল। কারণ সেটি একটি হিরে। অতি বিরল গোলাপি হিরে। এমনই একটি হিরে মিলেছে আফ্রিকার হিরে সমৃদ্ধ একটি দেশে। দেশটির নাম অ্যাঙ্গোলা। সূত্রের দাবি, গত তিনশো বছরের মধ্যে এমন বড় আকারের হিরে উদ্ধার হয়নি। এই হিরেটির ওজন নাকি ১৭০ ক্যারেট। প্রসঙ্গত উল্লেখ্য, মধ্য আফ্রিকার অ্যাঙ্গোলা হিরে সমৃদ্ধ দেশ। সেই দেশের উত্তর-পূর্ব এলাকা হিরের জন্য বিখ্যাত।সেখানেই লুলো খনি থেকে মিলেছে এমন হিরে। ওই খনির অন্যতম অংশীদার অ্যাঙ্গোলার সরকার। এই আবিষ্কারে খুশি সরকারও। সূত্রের খবর, এই হিরেটি একটি টাইপ টু এ হিরে। এই ধরনের হিরে সবচেয়ে দামি হয়ে থাকে। সবচেয়ে শুদ্ধ হিরে হয় এগুলি। প্রাকৃতিক ভাবে যত হিরে পাওয়া যায় তার মাত্র ২ শতাংশ এই ধরনের হিরে হয়। সাধারণত রংহীন হয় এই হিরে। সূত্রের খবর, আন্তর্জাতিক বাজারে নিলাম করে বিক্রি করা হবে এই হিরে। অ্যাঙ্গোলার রাষ্ট্র নিয়ন্ত্রিত হিরে বিক্রির সংস্থা সোডিয়াম এর মাধ্যমে সেটি করা হবে। সবমিলিয়ে বিরল এই হিরেকে ঘিরে শোরগোল বিশ্বে।
![]()

More Stories
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ইরানি পণ্যবাহী জাহাজ আটক মার্কিন নৌবাহিনীর
১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে গ্রিস
ভিয়েতনামের রাষ্ট্রপতি নির্বাচিত তো লাম, সংসদে সর্বসম্মত সমর্থন