সোমালিয়া সংবাদ, গুসকরা: ব্লকে থাকলেও এতদিন গুসকরা শহরের বুকে হকার্সদের জন্য কোনো ইউনিয়ন ছিল না। অথচ ওরা এই শহরের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা এবং শহরকে ঘিরেই ওদের জীবন-জীবিকা আবর্তিত হয়।ওদের কেউ হকারি করে ট্রেনে, কেউ বা গুসকরা বাসস্ট্যান্ডে। অথচ ইউনিয়ন না থাকার জন্য নিজেদের অভাব অভিযোগ জানানোর মত নিজস্ব কোনো সংগঠন ছিল না। ফলে মনের মধ্যে একটা আক্ষেপ থেকেই গিয়েছিল। অবশেষে গুসকরা শহর তৃণমূল কংগ্রেস সভাপতি কুশল মুখার্জ্জীর সৌজন্যে সেই আক্ষেপ দূর হলো।গুসকরা শহরের দলীয় কার্যালয়ে প্রায় আশি জন হকার্সদের উপস্থিতিতে গঠিত হয় তৃণমূল কংগ্রেস সমর্থিত হকার্স ইউনিয়ন। সর্বসম্মতিতে নব গঠিত ইউনিয়নের সভাপতি হন সঞ্জীব মালাকার এবং যুগ্মভাবে সম্পাদক নির্বাচিত হন ভুবন দাস ও চন্দন দাস। একইসঙ্গে অন্যান্য পদাধিকারীদের মনোনীত করা হয়। শহরের বুকে নিজস্ব ইউনিয়ন গড়ে ওঠার জন্য হকার্সদের মধ্যে যথেষ্ট আনন্দ লক্ষ্য করা যায়।
![]()

More Stories
জঙ্গি যোগের সন্দেহে এনআইএর হাতে মঙ্গলকোটের মসজিদের ইমাম গ্রেফতার
অষ্টম শ্রেণিতে উঠলেই মিলবে বিনামূল্যে সাইকেল, ‘সারথি’ প্রকল্পের সূচনা
পাঠ্যপুস্তক-সহ বিভিন্ন ক্ষেত্রে মাতঙ্গিনী হাজরার জীবন ও আত্মবলিদান তুলে ধরার উদ্যোগ