সোমালিয়া সংবাদ, গোঘাট: উন্নয়নের টাকা ফেলে রাখা যাবে না। সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে। কোনোভাবেই টাকা যেন ফেরত না যায়। বৃহস্পতিবার গোঘাটের রাখি বন্ধন উৎসব অনুষ্ঠানে এসে গোঘাটের বিডিওকে এই কথা জানালেন আরামবাগ সাংসদ অপরূপা পোদ্দার। অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখার সময় তিনি বলেন, বেশ কয়েকজন নির্দিষ্ট এলাকায় কোন কাজ হচ্ছে না। অথচ উন্নয়নের টাকা পড়ে রয়েছে। এটা যাতে না হয় তা যেন বিডিও দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। সাংসদ বলেন, শুধুমাত্র আলোকসজ্জার করলেই হবে না। রাস্তাঘাটের কাজ সবার আগে করতে হবে। মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের উন্নয়নের জন্য অনেক কষ্ট করে টাকা পাঠাচ্ছেন। তাই টাকা থাকা সত্ত্বেও কেন কাজ হবে না তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। উল্লেখ্য, গোঘাট-১ নম্বর ব্লকের কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তাঘাটের অবস্থা খুব বেহাল। তা নিয়ে বারবারই এলাকার মানুষ সরব হচ্ছেন। অথচ উন্নয়নের জন্য বরাদ্দ টাকা পড়ে রয়েছে। তারপরেও কাজ না হওয়ায় এদিন ক্ষোভ প্রকাশ করেন সাংসদ অপরূপা পোদ্দার। যদিও গোঘাট-১ নম্বর বিডিও সুরশ্রী পাল সাংসদকে জানান, কাজগুলো অনুমোদনের জন্যই কিছুটা সমস্যা হচ্ছে।
![]()

More Stories
সাওড়া ইউনিয়ন হাই স্কুলে উন্মোচন করা হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন
সুরে-সুরে ধর্মের ও আধ্যাত্মিকতার মিলবন্ধনের বার্তা, ভাদুরে বিশ্বকর্মা পুজোর মেলায় কাওয়ালির আসর
মুখ্যমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট, গোঘাট থানায় অভিযোগ—যুবক আটক