সোমালিয়া ওয়েব নিউজ: সারা দেশে পালিত হচ্ছে স্বাধীনতার ৭৫ তম মহোৎসব, আর তারই সাথে দীঘাও সামিল এই মহোৎসবে। গত কয়েক দিন ধরে বঙ্গোপসাগরের নিম্নচাপ। দীঘা সমুদ্রের জল একটা গভীর আকার ধারণ করেছিল। তবুও দীঘা তে কমেনি টুরিস্টদের ভিড়। সমুদ্রের জলের উচ্ছ্বসের জেরে বন্ধ ছিল সমুদ্রস্নান। তবে টুরিস্টের সংখ্যা কমেনি আর এবার লাগাতার তিন দিনের সরকারি ছুটিতে দীঘা থেকে মন্দারমণি, তাজপুর সব সৌকতেই মানুষের উপচে পড়া ভিড় । গত দু বছর মানূষ করোনার প্রকোপে নিজেদের বাড়িতে উদযাপন করে স্বাধীনতা দিবস। কিন্তু এবছর করোনা নিয়মের শিথিলতা আবার মানুষ দীঘা মুখী হয়েছেন। এদিন দীঘার বহু হোটেল ম্যানেজার ও মালিক কর্তৃপক্ষের কাছ থেকে জানা গিয়েছে, দীঘাতে প্রচুর মানুষ এসেছেন আর বেশির ভাগ হোটেল ভর্তি।তাই দিন দিন দীঘাতে হোটেলের সংখ্যা টা বাড়লেও এখনো ভরা সময়ে দীঘাতে রুম পাওয়াটা নাগালের বাহিরে।
![]()

More Stories
পরিবেশ রক্ষায় বড় উদ্যোগ, প্রত্যেক বিধায়ককে মাসে ১০০টি করে গাছ লাগানোর আহ্বান অধ্যক্ষের
৪২তম রাজ্য বার্ষিক প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু ডিসেম্বরে, জেলা পর্যায়ের সূচি ঘোষণা
আজ ভগিনী নিবেদিতার জন্মদিন, স্মরণে ভারতসেবায় উৎসর্গীকৃত এক মহীয়সী নারী