September 20, 2026

অনুব্রত কান্ডে নয়া তথ্য সিবিআইয়ের হাতে

সোমালিয়া ওয়েব নিউজ: অনুব্রত কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য উঠে এল সিবিআইয়ের হাতে। অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের দাবি, জমির বিনিময়ে গরু পাচারের। সিবিআই সূত্রে খবর, সায়গল হোসেন কাছে তথ্য অনুযায়ী, প্রচুর জমি কম দামে কেনা হয়েছিল। তার বিনিময়ে গরুপাচারে মূল অভিযুক্ত এনামূল হকের কাছে চলে যেত সেই গরু। পরে সেগুলিই পাচার হত। একদিকে গরুপাচার, তার জন্য কম দামে জমি কেনার কারবার। অনুব্রতর বিরুদ্ধে অভিযোগ আরও শক্তিশালী হচ্ছে বলেই সিবিআইয়ের ইঙ্গিত। অনুব্রতর ছায়াসঙ্গী সায়গলকে জেরা করে সন্ধান মিলেছে মন্টু মল্লিক নামে এক ব্যক্তিরও। সূত্রের খবর, এই মন্টু মল্লিক পাচার করার গরু এনামূলের নামে রসিদ দেখিয়ে বিক্রি করত। বলা হত গরু লোকাল হাটে বিক্রি হয়েছে। গতকালই আসানসোল জেলে গিয়ে সায়গলকে জেরা করে সিবিআই। একদিকে গরুপাচার মামলায় নিজাম প্যালেসে অনুব্রতকে জেরা করছে সিবিআই। পাশাপাশি এদিন আসানসোল জেলে পৌঁছে যান সিবিআই-র ৩ জন অফিসার। অনুব্রত মণ্ডলের দেহরক্ষীকে সেখানেই জেরা করেন ওই তদন্তকারী অফিসারেরা।

Loading