সোমালিয়া ওয়েব নিউজ: চালবাজ চিনকে আর চোখ বন্ধ করে ভরসা করতে রাজি নয় ভারত। যদিও যুদ্ধ নয়, এখনও কথাবার্তার মাধ্যমেই তাদের সঙ্গে ঝামেলা মিটিয়ে নিতে রাজি ভারতীয় সেনা। গত ৩-৪ দিন ধরে লাদাখের হট স্প্রিং এবং গোগরা এলাকায় ভারত এবং চিন, দুপক্ষই লিখিত চুক্তির মাধ্যমে কয়েক কিলোমিটার সেনা পিছনে সরিয়ে নেওয়ার ব্যাপারে একমত হয়েছে। সেই মতো কাজ চলছে।
ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ পান্ডে জানিয়েছেন নির্ধারিত নিয়ম মেনেই দুই পক্ষ কাজ চালাচ্ছে। সব কিছু শান্তিপূর্ণভাবেই হচ্ছে। কিন্তু চিন পেছনে সরে গেলেও কবে আবার ধোঁকা দিয়ে সেনা সামনে নিয়ে আসবে কেউ জানে না।
পূর্বাঞ্চলীয় থিয়েটারে চিনের সাথে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সামগ্রিক পরিস্থিতি “যৌক্তিকভাবে শান্ত” এবং “দৃঢ়ভাবে নিয়ন্ত্রণে”, পূর্ব সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপ কলিতা বলেছেন। তিনি জানিয়েছেন ভারতীয় সামরিক বাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত।
![]()

More Stories
প্রাকৃতিক দুর্যোগে আগাম সতর্কতা—‘সেল ব্রডকাস্ট সিস্টেম’ চালু করল ভারত সরকার
গুজরাত পুরনিগমে বিজেপির বড় জয়, উন্নয়ন রাজনীতির বার্তা স্পষ্ট
নীতি আয়োগে বাঙালির উজ্জ্বল উপস্থিতি: অশোক লাহিড়ী ভাইস চেয়ারম্যান, সদস্য পদে গোবর্ধন দাস