টলিউড অভিনেত্রী রচনা ব্যানার্জীর দাম্পত্য জীবন নিয়ে কিছু কথা

সোমালিয়া ওয়েব নিউজ: আজও অভিনেত্রী রচনা ব্যানার্জীর সৌন্দর্য আকর্ষণ করে সিনেমা প্রেমীদের।টলিউড অভিনেত্রী রচনা ব্যানার্জী একসময় বাংলা এবং ওড়িয়া ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করেছেন। একের পর এক ছবি তিনি উপহার দিয়েছেন বক্স অফিসকে। এখন অভিনয় ছেড়ে জি বাংলার দিদি নাম্বার ওয়ানের সঞ্চালনার কাজ করছেন তিনি। তাও প্রায় ১০ বছর হতে চললো। সুপারহিট অভিনেত্রী, সুদক্ষ সঞ্চালিকা রচনা একজন ভাল মা, তবে ভাল গৃহিণী তিনি হতে পেরেছেন কি? রচনা ব্যানার্জী যখন ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতেন তখন সেখানকার সুপারহিট নায়ক সিদ্ধান্ত মহাপাত্রের সঙ্গে তার সম্পর্ক ছিল। শোনা যায় তারা নাকি বিয়েও করেছিলেন। তবে এক বছরের মধ্যে সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর রচনা কলকাতায় ফিরে আসেন এবং ব্যবসায়ী প্রবাল বসুকে বিয়ে করেন। তাদের এক সন্তানও রয়েছে, নাম তার প্রনীল।তবে রচনা ব্যানার্জীর বিবাহিত জীবন সুখের ছিল না। কোনও এক অজানা কারণে প্রবালের সঙ্গেও থাকতে পারেননি রচনা। ছেলেকে নিয়ে তিনি আলাদা হয়ে যান। এখন সিঙ্গেল মাদার হিসেবে ছেলের দায়দায়িত্ব পালন করছেন তিনি। তবে ছেলের কাছ থেকে বাবাকে আলাদা করেননি রচনা। প্রবালের সঙ্গে তার আইনি বিচ্ছেদ হয়নি, তা শুধু কেবল ছেলের কথা ভেবেই।টলিউডের এত বড় একজন অভিনেত্রী জীবনে দাম্পত্য সুখ পেলেন না।
এই প্রশ্ন এখনও ঘোরা ফেরা করে টলিপাড়ায়।

Loading