সোমালিয়া ওয়েব নিউজ: পৃথিবীতে নাকি রয়ে গিয়েছে আরও একটি মহাসাগর। মানে ষষ্ঠ মহাসাগর। তেমনই দাবি করেছেন বিজ্ঞানীরা। জার্মানি, ইতালি এবং আমেরিকার কয়েক জন বিজ্ঞানী মিলে সন্ধান পেয়েছেন এই মহাসাগরের। তাঁদের গবেষণাপত্রটি ছাপা হয়েছে ‘নেচার’ পত্রিকায়। সেখানেই দাবি করা হয়েছে, এই পৃথিবীতেই এত বছর ধরে রয়েছে ছয় নম্বর একটি মহাসাগর। আর সেটি মানুষের নজরেই আসেনি।এত দিন ভূগোল বইতে পড়ানো হয়ে এসেছে পৃথিবীতে মহাসাগরের সংখ্যা পাঁচ। প্রশান্ত মহাসাগর , আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর এবং দক্ষিণ মহাসাগর। কিন্তু সেই ধারণাই এবার ভেঙে যতে চলেছে।পৃথিবীর একেবারে উপরের আবরণ এবং কেন্দ্রের মধ্যবর্তী একটি স্তরের মধ্যে রয়েছে এই মহাসাগর। ভূতল থেকে ৬৬০ কিলোমিটার গভীর থেকে ৪১০ কিলোমিটার গভীরতার মধ্যে রয়েছে এই মহাসাগর। বাকি পাঁচটি মহাসাগর যেখানে উপরের আবরণের মধ্যে রয়েছে, সেখানে এই মহাসাগর রয়েছে তার নীচে। আর সেই কারণেই এটির অস্তিত্ব এত দিন টের পাওয়া যায়নি। তেমনই বলেছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীদের বক্তব্য, এই স্তরে পাথরের মাঝে আটকে আছে জল। কিন্তু সব মিলিয়ে এতটাই জল রয়েছে, যা যে কোনও মহাসাগরের যে কম নয়। তাই এটিকে ষষ্ঠ মহাসাগর হিসাবে চিহ্নিত করাই উচিত বলে মনে করছেন তাঁরা।
![]()

More Stories
মায়ের দয়া” থেকে আধুনিক চিকিৎসা: জলবসন্ত নিয়ে কী বলছেন চিকিৎসক ডা. স্বপন সরকার
মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস: সফলভাবে পৃথিবীতে ফিরল নাসার ‘ওরিয়ন’
প্রশান্ত মহাসাগরে ফের ‘সুপার এল নিনো’–র অশনিসঙ্কেত, বিশ্বজুড়ে আবহাওয়ায় বড় পরিবর্তনের আশঙ্কা