মায়ের দয়া” থেকে আধুনিক চিকিৎসা: জলবসন্ত নিয়ে কী বলছেন চিকিৎসক ডা. স্বপন সরকার

সোমালিয়া ওয়েব নিউজ: গ্রাম বাংলায় “মায়ের দয়া” নামে পরিচিত জলবসন্ত আজও একটি বহুল পরিচিত সংক্রামক রোগ। আধুনিক চিকিৎসা ব্যবস্থার উন্নতি সত্ত্বেও, এই রোগ সম্পর্কে সঠিক ধারণা ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়েই বিশিষ্ট চিকিৎসক ডা. স্বপন সরকার-এর সঙ্গে কথা বলে উঠে এল একাধিক গুরুত্বপূর্ণ তথ্য।

কেন হয় জলবসন্ত?

চিকিৎসকের মতে, জলবসন্ত হয় ভ্যারিসেলা-জোস্টার ভাইরাস সংক্রমণের ফলে। এটি অত্যন্ত সংক্রামক এবং সাধারণত শিশুদের মধ্যে বেশি দেখা যায়, যদিও বড়রাও আক্রান্ত হতে পারেন।

লক্ষণ কী কী?

রোগের প্রাথমিক লক্ষণ হিসেবে দেখা যায়—* হালকা জ্বর* শরীর ব্যথা ও দুর্বলতা* মাথা ব্যথা এরপর শরীরে লাল ফুসকুড়ি বা ফোস্কা বের হয়, যা ধীরে ধীরে জলভর্তি দানায় পরিণত হয়।

কীভাবে ছড়ায়?

এই রোগ খুব সহজেই এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে ছড়ায়। আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশি, সরাসরি সংস্পর্শ বা ফোস্কার তরলের মাধ্যমেও সংক্রমণ হতে পারে।

রোগ হলে করণীয় কী? ডা. স্বপন সরকার কি জানাচ্ছেন— জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে।

Loading