সোমালিয়া ওয়েব নিউজ: ভারতের দীর্ঘতম নদী ‘দেবী সুরেশ্বরী’ গঙ্গা আজ দূষণের কবলে পড়ে তার অতীত মর্যাদা হারিয়ে ফেলেছে। এখনো চরম বিশ্বাসে ভর করে বহু মানুষ গঙ্গার জল পান করে এবং নিজেদের বিপদ ডেকে আনছে। গঙ্গাকে দূষণ মুক্ত করার জন্য বর্তমান কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। এরই অন্যতম অঙ্গ হলো ‘নমামী গঙ্গা’ প্রকল্প। কিন্তু বিভিন্ন কারণে এখনো পর্যন্ত এই প্রকল্প প্রত্যাশিত সাফল্য পায়নি। বাধ্য হয়ে সাধারণ মানুষ তথা দূষণ সৃষ্টিকারী বিভিন্ন সংস্থাকে সচেতন করার লক্ষ্যে এই জেলা সম্মেলনের আয়োজন করা হয়। গঙ্গা সহ দামোদর, খোরে, বাঁকা, অজয় ও অন্যান্য নদীর দূষণ রোধ করে নদীর অবিরল ধারা যাতে বজায় থাকে তার জন্য উপস্থিত সকলকে সচেতন করাই ছিল সম্মেলনের মুখ্য উদ্দেশ্য। উপস্থিত প্রতিনিধিরা গঙ্গা দূষণ রোধ করার জন্য জেলা প্রশাসন, জেলা পরিষদ ও নগর পালিকার আরও সক্রিয় ভূমিকা থাকা দরকার বলে মনে করেন। এই ভূমিকা বৃদ্ধির লক্ষ্যে বর্ধমানের নেহেরু যুব কেন্দ্র গত ২ রা ডিসেম্বর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর অডিটোরিয়ামে ‘নমামী গঙ্গা পরিয়োজনেরা অন্তর্গত জেলা সম্মেলন ২০২২’ এর আয়োজন করে। জেলা স্তরীয় এই কার্যক্রমে বর্ধমান জেলার গঙ্গা পার্শ্ববর্তী ৬ টি ব্লকের দুই শতাধিক যুবক-যুবতী অংশগ্রহণ করে। প্রসঙ্গত প্রতিষ্ঠা লাভ করার প্রায় শুরু থেকেই নেহেরু যুব কেন্দ্রের বর্ধমান শাখা তাদের সামাজিক দায়িত্ব পালন করে চলেছে। এক্ষেত্রে ভারপ্রাপ্ত আধিকারিকদের ভূমিকা প্রশংসনীয়।প্রদীপ জ্বালিয়ে ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বর্ধমান ডিভিশনাল ফরেস্ট অফিসার নিশা গোস্বামী (আই এফ এস)। তাকে সহযোগিতা করেন নেহেরু যুব কেন্দ্রের বর্ধমান শাখার জেলা যুব আধিকারিক উত্তরা বিশ্বাস।
![]()

More Stories
কয়লা পাচার কাণ্ডে পশ্চিমবঙ্গে ইডির তল্লাশি অভিযান, দুর্গাপুর ও বুদবুদে হানা
দিল্লিতে রাজ্য পুলিশের বাড়তি টিম, ২২ জনের দল রাতের বিমানে রওনা
লোকভবনে রাজ্যপালের কাছে SIR সংক্রান্ত দাবিপত্র বিজেপি বিধায়কদের