সোমালিয়া ওয়েব নিউজ: অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে নিয়োগের প্রথম ব্যাচে ভারতীয় নৌসেনায় যোগ দিয়েছেন ৩৪১ জন মহিলা। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার। প্রথম ব্যাচে নৌসেনা মোট ৩,০০০ অগ্নিবীর নিয়োগ করেছে। পরবর্তী পর্যায়ে ভারতীয় নৌসেনায় অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে নিয়োগ আরও বাড়বে বলে জানান তিনি।কয়েক মাস আগেই ভারতীয় নৌবাহিনীর তরফে জানানো হয়েছিল, প্রথম ব্যাচের অগ্নিবীরদের মধ্যে অন্তত ১০ শতাংশ মহিলা নিয়োগ করা হবে। অর্ডিন্যান্স, ইলেকট্রিক্যাল এবং নেভাল এয়ার মেকানিক্স, কমিউনিকেশনস (অপারেশনস) এবং কমিউনিকেশনস (ইলেক্ট্রনিক্স ওয়ারফেয়ার)-এ মহিলাদের নিয়োগ করা হচ্ছে। এ ছাড়া নৌ গোলন্দাজ বাহিনীতেও নিয়োগ করা হচ্ছে মহিলাদের।প্রসঙ্গত, অগ্নিবীর প্রথম ব্যাচে মহিলাদের নিয়োগের জন্য গত ১ জুলাই থেকে আবেদনপত্র গ্রহণ শুরু করেছিল নৌসেনা। তারই ভিত্তিতে এই নিয়োগ হয়েছে। নৌসেনা এর আগে জানিয়েছিল, অগ্নিবীরদের মধ্যে অন্তত ১০ শতাংশ মহিলা নিয়োগের লক্ষ্য রয়েছে। অ্যাডমিরাল হরি কুমার শনিবার জানান, ২০৪৭ সালের মধ্যেই আত্মনির্ভর হবে নৌসেনা। প্রয়োজনীয় অস্ত্র, জলযান এবং সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করা সম্ভব হবে। ভারত মহাসাগরীয় অঞ্চলে চিনা চর জাহাজের গতিবিধি ভারতীয় নৌসেনা কড়া নজরে রেখেছে বলেও জানান তিনি।
![]()

More Stories
আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর জন্মজয়ন্তী
কচ্ছ উপকূলে ১২ কোটি টাকার চরস উদ্ধার, বড় সাফল্য ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর
প্রাকৃতিক দুর্যোগে আগাম সতর্কতা—‘সেল ব্রডকাস্ট সিস্টেম’ চালু করল ভারত সরকার