সোমালিয়া ওয়েব নিউজ: সিপিএম যুবনেতা শতরূপ ঘোষের বিয়ে। প্রেমিকা পহেলি সাহার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন কমরেড। মেরুন পাঞ্জাবি এবং বেনারসিতে বেশ মানিয়েছিল দুটিতে জুটিতে। পাত্রী পহেলি সাহা। টলিউড ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। তবে শতরূপ পহেলির প্রেম কিন্তু রাজনীতির ময়দানেই। একসঙ্গে রাজনীতির মিছিলে চলা থেকে জীবনের পথ চলা… নতুন জীবনের শুভেচ্ছাবার্তা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে নেটমাধ্যম জুড়ে। কোনও ধর্মীয় আচার অনুষ্ঠান নয়, কেবল সইসাবুদ করেই বিয়ে। সিপিএম রাজনৈতিক নেতা থেকে টলিপাড়ার একাধিক মানুষ উপস্থিত ছিলেন বিয়েতে।
‘ঝড়ের আগে কান্তি আসে’… তবে এখানেও দেরি নয়। স্নেহের শতরূপের বিয়েতেও উপস্থিত ছিলেন সিপিএম নেতা কান্তি গাঙ্গুলী। জড়িয়ে ধরে আশীর্বাদও করলেন নবদম্পতিকে। শতরূপ-পহেলি দুজনেরই বন্ধু ঊষসী। বন্ধুর বিয়ের খুশির মুহূর্তের ছবি শেয়ার করলেন নেটমাধ্যমে।
![]()

More Stories
আরামবাগ প্রশাসনিক জেলা গঠন নিয়ে হুগলিতে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক, প্রশাসনিক রূপরেখা নিয়ে জোর আলোচনা
তাঁত শিল্পীদের জন্য স্বাস্থ্যমেলা ও স্বাস্থ্যবিমা সুবিধা, জাতীয় হ্যান্ডলুম দিবসে বড় ঘোষণা
অসংগঠিত ক্ষেত্রের মহিলাদের বেতন-সহ মাতৃত্বকালীন ছুটির পক্ষে সওয়াল স্বাস্থ্যমন্ত্রীর