সোমালিয়া ওয়েব নিউজ: বারাসতের চার অভিন্ন হৃদয় বন্ধু বৃষ্টি, লিলি, নবনীতা ও ববি বেরিয়ে পড়ে রাস্তায়। এবার ওদের সঙ্গে ছিল তন্ময়। ওরা সব ‘খোলা জানালা’র সদস্য। লক্ষ্য ছিলো অসহায় মানুষের পাশে থেকে কিছু খুশি কুড়িয়ে নেওয়া। শীতের তীব্রতা আরও বাড়ায় সঙ্গে নিয়েছিল কম্বল, কেক ও জয়নগরের মোয়া। বারাসতের বাসিন্দারা অবাক হয়ে দ্যাখে ঐ পাঁচটা মানুষ কিছু একটা খুঁজতে খুঁজতে হেঁটেই চলেছে। চলার পথেই তারা পেয়ে যায় সেই সব অসহায় মানুষদের জীবনটা যাদের কাছে রঙিন ক্যানভাসে আঁকা সাদা-কালো ছবির মত। চলার পথে ওদের চোখে পড়ে যায় বেশ কয়েকজন শিশু, গর্ভবতী মা, অসহায় বৃদ্ধা-বৃদ্ধা ও একজন অন্ধ মানুষকে। ওদের গায়ে নাই ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য উপযুক্ত কোনো পোশাক। কেউ বা ডাস্টবিনে ফেলে দেওয়া খাবার কুকুরদের সঙ্গে লড়াই করে খুঁটে খুঁটে খাচ্ছে। সত্যিই আজকের দিনে ওদের জন্য দরকার ছিল সান্তাক্লজের। চোখের জল সামলে নিয়ে নিজেদের সঙ্গে আনা সামগ্রী তুলে দেয় ওদের হাতে। এই সামান্য কিছু পেয়ে ঐসব মানুষদের মুখে ফুটে ওঠে হাসি। এইভাবে প্রায় চারঘণ্টা ধরে হেঁটে হেঁটে বারাসতের বুকে ওরা খুঁজে পায় জনা কুড়ি অসহায় মানুষকে।খোলা জানালার পক্ষ থেকে বৃষ্টি রায় বললেন,এবার অন্য কিছু করতে মন চাইল। সীমিত সামর্থ্যের মধ্যে যেটুকু পারলাম সেটাই করলাম। ঠাণ্ডায় কাঁপতে কাঁপতে বাচ্চা ছেলেটা যখন একটা চাদরের জন্য জড়িয়ে ধরল অথবা ঐ বৃদ্ধ-বৃদ্ধারা যখন তাদের আশীর্বাদের হাত আমাদের মাথার উপর রাখলেন তখন সত্যিই খুব আনন্দ হলো। মুহূর্তের মধ্যে সমস্ত ক্লান্তি দূর হয়ে গ্যালো। অন্যদের কণ্ঠে একই সুর শোনা গ্যালো।
![]()

More Stories
গেরুয়া পাঞ্জাবি-সাদা ধুতিতে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু, ইতিহাসের সাক্ষী ব্রিগেড প্যারেড গ্রাউন্ড
বাংলার পালাবদলের পর সমাজে ঐক্য বজায় রাখার ডাক
পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইটে মমতার বদলে শুভেন্দুর ছবি, শুরু নতুন অধ্যায়