সোমালিয়া ওয়েব নিউজঃ গুজরাটের কচ্ছ অঞ্চলে মাদক পাচার রুখতে বড় সাফল্য পেল ভারতীয় উপকূল বাহিনী , গত ৮ মে ২০২৬, একটি অপারেশনাল টহল অভিযানের সময় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হোভারক্রাফ্ট ACV সন্দেহজনক এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ২৪ কেজি মাদকদ্রব্য উদ্ধার করে।
জানা গিয়েছে, কচ্ছের সিকরান পীর সংলগ্ন নির্জন এলাকা থেকে ২০টি সিল করা প্যাকেট উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে অনুমান, উদ্ধার হওয়া মাদকটি চরাস এবং আন্তর্জাতিক বাজারে যার আনুমানিক মূল্য প্রায় ১২ কোটি টাকা।
উদ্ধার হওয়া সমস্ত মাদকদ্রব্য নিরাপত্তার সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে। ইতিমধ্যেই স্থানীয় আইনপ্রয়োগকারী সংস্থার সঙ্গে যৌথভাবে তদন্ত শুরু করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। কীভাবে এই বিপুল পরিমাণ মাদক ওই এলাকায় পৌঁছল এবং এর সঙ্গে আন্তর্জাতিক পাচারচক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
উপকূলরক্ষী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সামুদ্রিক সীমান্ত সুরক্ষা এবং মাদক পাচারের বিরুদ্ধে কঠোর অভিযান চালাতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এই অভিযান ফের একবার প্রমাণ করল যে, আরব সাগর উপকূল দিয়ে মাদক পাচারের চেষ্টা রুখতে নিরাপত্তা বাহিনী সর্বদা সতর্ক রয়েছে।

![]()

More Stories
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী