সোমালিয়া ওয়েব নিউজ: হোলির দিন সকাল থেকেই পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলায় দোলযাত্রায় মাতলেন বিজেপি নেতা তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। এদিন মেচেদার শান্তিপুরে ভবতারিণী মন্দির এবং হরি মন্দিরে পুজো দিয়ে কর্মী সমর্থকদের সাথে আবির খেললেন তিনি। তারপর মিষ্টিমুখ করলেন সকলের সাথে।মেচেদার হোলির অনুষ্ঠানে এসে অনুব্রত প্রসঙ্গে বলেন অনুব্রত মণ্ডল লস্যি খাবেন দিল্লিতে গিয়ে, ওখানে সুখেই থাকবেন, কিন্তু মমতা ব্যানার্জির চিন্তা বীরভূমে ভোট করাবে কি করে সেজন্য আটকানোর চেষ্টা করছে অনুব্রতকে।
ডিএে নিয়ে গতকাল মুখ্যমন্ত্রীর বক্তব্যকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন মুখ্যমন্ত্রী মাথা নিয়ে কি চচ্চড়ি হবে। মানুষ ডিএে পাছে না। সেটা দেওয়ার ব্যবস্থা করুন । এদিন পুরো ফুরফুরে মেজাজে ছিলেন বাংলার প্ৰাক্তন বিজেপি পার্টির সভাপতি । যদিও এদিন পূর্ব মেদিনীপুর জেলার বিজেপি সাংগঠনিক জেলার হোলি উৎসবে মেচেদার আরও কয়েকটি মন্দিরে তিনি পুজো দেন এবং দলীয় কর্মকর্তা দের সাথে আবির খেলায় মাতেন ।
![]()

More Stories
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ
ফসল বিমায় ৩২ লক্ষ কৃষক, দেশে দ্বিতীয় বাংলা: বন্যাকবলিত জেলাগুলিতে বিশেষ নজর সরকারের