সোমালিয়া ওয়েব নিউজ: পঞ্চায়েত নির্বাচনেও মহিলা ভোটারদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। তাঁদের জন্য থাকবে পিঙ্ক বুথ। আর তা পরিচালনা করবেন মহিলা ভোটকর্মীরাই। নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানানো হয়েছে বলে সূত্রে খবর। পাশাপাশি এও জানানো হয়েছে যে, মহিলারা যাতে অনেক বেশি সংখ্যায় ভোট দিতে আসেন এবং নির্বিঘ্নে ভোট দিতে পারেন তার জন্য এই প্রথমবার পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে এই উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে। তবে পিঙ্ক বুথ ঠিক কত সংখ্যায় রাখা হবে তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নির্বাচন কমিশন। পরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বুথের সংখ্যা অনেকগুলোই হবে বলে কমিশন সূত্রে খবর।এখানে বলে রাখা শ্রেয়, পুরভোটের সময় এই পিঙ্ক বুথ নজরে আসে। গোলাপি সাজে সাজানো হয়েছিল একাধিক বুথ। আর এই সব বুথের দায়িত্বে ছিলেন মহিলা ভোট কর্মীরাই। ফলে মহিলা ভোটারের সংখ্যাও ছিল বেশি। এবারও সেই ছবি দেখা যাবে বলে মনে করা হচ্ছে।
![]()

More Stories
আনিস খান, তমন্না খাতুন, ঊষারানি ও দেবু দাস হত্যাকাণ্ডে বিচারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবারগুলি, ডিজির সঙ্গে সাক্ষাতের নির্দেশ
পশ্চিমবঙ্গ সৃষ্টির ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
বউবাজার বিস্ফোরণ মামলায় দণ্ডিত রশিদ খানের মুক্তিতে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ