February 5, 2026

আদিপুরুষ’ ছবি নিয়ে জোড় চর্চা নেটপাড়ায়

সোমালিয়া ওয়েব নিউজ: ছবি মুক্তির আগে বিতর্ক, পরেও বিতর্ক অব্যাহত। ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’-এর দিকে একের পর এক কটাক্ষ ধেয়ে আসছে। বিতর্কের সূত্রপাত হয়েছিল ছবিতে ‘রাবণ’ চরিত্রের সাজপোশাক নিয়ে। তার পর একাধিক আইনি জটিলতার জালেও পড়তে হয়েছে প্রভাস ও কৃতি শ্যানন অভিনীত এই ছবিকে। আদালতে একাধিক মামলা চলার ফলে বার বার পিছিয়ে গিয়েছে ওম রাউত পরিচালিত ছবির মুক্তিও। অবশেষে গত ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘আদিপুরুষ’। সীতার জন্মস্থান সংক্রান্ত বিভ্রান্তি থেকে শুরু করে হনুমানের সংলাপ— সব নিয়েই অসন্তুষ্ট দর্শক। বিশেষত, হনুমানের মুখে ভাষা শুনে বেশ ক্ষুব্ধ তাঁরা। ছবির সংলাপ সংক্রান্ত বিতর্ক নিয়ে সম্প্রতি মুখ খোলেন লেখক মনোজ মুন্তাসিরও। এমনকি, দর্শকের চাপে পড়ে ছবির সংলাপ বদলের সিদ্ধান্ত নেন ছবির নির্মাতারা।অসংখ্য মানুষের নিরলস প্রচেষ্টার ফলে তৈরি হয় একটি বড় বাজেটের ছবি। কিন্তু পরিশ্রমের সেই ফসলকে যখন সমালোচনার তিরে বিদ্ধ করা হয়, তখন তা ছবির সঙ্গে যুক্ত মানুষদের কাছে বেদনাদায়ক। নিরর্মাতারা প্রতিনিয়ত প্রচার করে ছবির দিকে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। কিন্তু তাতেও চিঁড়ে ভিজছে না। তবে, ছবি ঘিরে যাবতীয় বিতর্ক থেকে নিজেকে দূরে রাখতে চাইছেন ছবির সীতা কৃতি শ্যানন। তাঁর প্রমাণও দিয়েছেন অভিনেত্রী।

Loading