September 19, 2026

বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘবের চার হাত এক

সোমালিয়া ওয়েব নিউজ: আম আদমি পার্টি তথা আপ সাংসদ রাঘব চড্ডার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন বলিউড নায়িকা পরিণীতি চোপড়া। রাজস্থানের উদয়পুরে লেক পিছোলার ধারে চার হাত এক হল রাঘব ও পরিণীতির। বলিউডের জনপ্রিয় পোশাকশিল্পী মণীশ মলহোত্রের পরিকল্পিত পোশাক পরে রাঘবের সঙ্গে সাত পাক ঘুরলেন অভিনেত্রী। গোধূলিবেলায় ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র ‘কবীরা’ গানে বিদায় হল নববধূ পরিণীতির। রাঘব ও পরিণীতির সঙ্গীতের অনুষ্ঠানে পারফর্ম করেন গায়ক নবরাজ হংস। সঙ্গীতের অনুষ্ঠানের জন্য নব্বইয়ের দশকের নস্ট্যালজিয়া জড়ানো থিম পার্টির আয়োজন করেছিলেন হবু দম্পতি। সেই পার্টিতেই ছিল ম্যাগি ও ক্যান্ডি ফ্লসের কাউন্টারও। পাত্রের তরফে বরযাত্রী হয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ভগবন্ত সিংহ মানের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব। উপস্থিত ছিলেন শিবসেনা নেতা আদিত্য ঠাকরেও। উপস্থিত ছিলেন পোশাকশিল্পী মণীশ মলহোত্র। প্রিয় বন্ধু পরিণীতির বিয়েতে হাজির হয়েছিলেন টেনিস তারকা সানিয়া মির্জাও।

Loading