সোমালিয়া ওয়েব নিউজ: জম্মু-কাশ্মীর সীমান্তে ফের জঙ্গি অনুপ্রবেশের ব্যর্থ চেষ্টা। সেনা এবং কাশ্মীর পুলিশের তৎপরতায় খতম হল দুই জঙ্গি। বৃহস্পতিবার উপত্যকার কুপওয়ারা জেলার মাচিল সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা চালায় জঙ্গিরা। যদিও তা রুখে দেয় যৌথ নিরাপত্তা বাহিনী। সেনার সঙ্গে সংঘর্ষে মাচিল সেক্টরে এখনও পর্যন্ত দুই জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কাশ্মীর জোন পুলিশ। তারা আরও জানিয়েছে, এই অভিযান এখনও চলছে। ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। পুরো এলাকাটি ঘিরে ফেলে চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা ও পুলিশের যৌথ বাহিনী।উল্লেখ্য, অনন্তনাগের ঘটনা থেকেই ভারত-পাক সীমান্তে জঙ্গি অনুপ্রবেশে বাড়তি তৎপরতা দেখা যাচ্ছে। যা নিয়ে উদ্বিগ্ন ভারতীয় গোয়েন্দারা। এক্স হ্যান্ডেল এদিনের অপরেশনের কথা জানিয়েছে সেনা। সেখানে বলা হয়েছে,সেনা এবং কাশ্মীর পুলিশ যৌথ অপরেশন চালায় কুপওয়ারা সেক্টরের সীমান্ত এলাকায়। এক পুলিশকর্মী জানান, যৌথ অভিযানে দুই জঙ্গির মৃত্যু হয়েছে। এক্স হ্যান্ডেলে পুলিশের তরফে বলা হয়েছে, কুপওয়ারা পুলিশ সূত্রে খবর পেয়েই মাচিল সীমান্তে অভিযান চালায় যৌথ বাহিনী।
![]()

More Stories
‘আয়ুষ্মান ভারত ডিজিট্যাল মিশন’-এ নয়া মাইলফলক, স্ক্যান ও শেয়ার পরিষেবায় ২৫ কোটি OPD রেজিস্ট্রেশন
এবার তরুণ প্রজন্মের মুখোমুখি আরএসএস প্রধান মোহন ভাগবত, IIMUN-এর মঞ্চে বড় বার্তা দেওয়ার সম্ভাবনা
জরুরি চিকিৎসায় নতুন উদ্যোগ, আসছে দুই-চাকার রোড অ্যাম্বুল্যান্স