পরম-পিয়া হানিমুনে গেলেন এই জনপ্রিয় জায়গায়

সোমালিয়া ওয়েব নিউজ: এখনও চ্যাপ্টার শেষ হয়নি পরমব্রত আর পিয়ার গত কয়েক মাস ধরেই দুজনের সম্পর্ক নিয়ে ইন্ডাস্ট্রিতে কান পাতলেই ফিসফিসানি শোনা যাচ্ছিল। অবশেষে সেই ফিসফিসানিকে স্বীকৃতি দিয়েই ২৭ নভেম্বর পরমব্রত নিজেদের বিয়ে সেরে ফেলেন বন্ধু অনুপমের (Anupam Roy) এক্স-বউ পিয়ার সঙ্গে। এরপর থেকেই রীতিমতো তোলপাড় শুরু হয় সোশ্যাল মিডিয়ায়।দুজনের বিয়ের এক সপ্তাহ কেটে গিয়েছে। এক সপ্তাহ কেটে যাওয়ার পাশাপাশি তারা এখন নিজেদের কাজের জগতে ফেরার সব পরিকল্পনা করছেন। তবে তাদের নিয়ে আলোচনা এখনো শেষ হয়নি সামাজিক মাধ্যমে। বরং এবার তাদের নিয়ে আলোচনার অন্যতম সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে তাদের হানিমুন। সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়ে এখন চলছে নানান ধরনের সমালোচনা। আর এই সমালোচনায় পরমব্রত হয়ে দাঁড়িয়েছেন খলনায়ক ‘বন্ধুর বউ চোর’!তবে এসবকে কোন রকম তোয়াক্কা না করেই পরমব্রত পিয়া এখন রয়েছেন হানিমুন পর্যায়ে। তারা এখন নিজেদের মতো করেই সময় কাটাতে ব্যস্ত। হানিমুন পর্যায়ে এখন তারা ছুটে গিয়েছেন বিদেশ। বিয়ের পর দিনই পিয়া পেটের ব্যথায় হাসপাতালে ভর্তি এবং হাসপাতাল থেকে ফিরে দিন দুয়েক রেস্ট নেওয়ার পরই পরমের সঙ্গে হানিমুন করতে ছুটে গিয়েছেন বিদেশে। তাদের হানিমুনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর আবার নানান কৌতুহল বাড়ছে।সোশ্যাল মিডিয়ার নেতাদের মধ্যে এখন কৌতুহল, এই বয়সে হানিমুনে কোথায় গেলেন এই টলি নব দম্পতি? সেলিব্রেটি মানুষদের হানিমুন একেবারেই তারকাসুলভ হবে এমনটাই স্বাভাবিক। স্বাভাবিকভাবেই তারা ভারতের মাটিতে কোথাও হানিমুন পর্যায়ে না কাটিয়ে ছুটে গিয়েছেন আয়ারল্যান্ড। জানা যাচ্ছে এই মুহূর্তে তারা রয়েছেন আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে। সেখানে তারা দুজনে চুটিয়ে আনন্দ উপভোগ করছেন। মাঝেমধ্যেই নানান মুহূর্তের ছবি শেয়ারও করছেন সোশ্যাল মিডিয়ায়।অন্যদিকে বিয়ে আর হানিমুনের চক্করে এবার পরমব্রত এক বড় মুহূর্তে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন না। মঙ্গলবার শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল। প্রত্যেক বছর এই ফিল্ম ফেস্টিভ্যালে পরমব্রতকে উদ্বোধনী মঞ্চে সঞ্চালকের ভূমিকায় দেখা যায়। কিন্তু এবার বিয়ে আর হানিমুনের চক্করে সেটা আর হচ্ছে না। এবার পরমব্রত ভূমিকায় কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে দেখা যাবে অন্য কাউকে। যদিও এই ফিল্ম ফেস্টিভ্যালের শেষ দিনে পরমব্রতকে ফের দেখা যাবে স্বমহিমায়।

Loading