সোমালিয়া ওয়েব নিউজ: আরসিএফ থানায় আটক চীনা পায়রা। অভিযোগ, চরবৃত্তির জন্য পায়রাটিকে পাঠিয়েছিল চীন। সেই সন্দেহে প্রায় ৮ মাস আটক ছিল পায়রাটি। অবশেষে মুম্বই পুলিশ পায়রাটিকে মুক্তি দিল। গত বছর মে মাসে মুম্বইয়ের রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজারস থানা এলাকার আকাশে একটি চিনা পায়রাকে ঘিরে সেখানকার মানুষের মধ্যে শোরগোল পড়ে যায়।দেখা যায় পায়রার দু’পায়ে দুটো মেটাল প্লেট বসানো আছে। তাতে চিনা বা মান্দারিন ভাষায় কিছু লেখা। তবে কি বেলুন, অত্যাধুনিক সশস্ত্র ড্রোনের পর এবার ভারতের গোপন তথ্য জানতে পায়রাকে ‘গুপ্তচর’ হিসেবে ব্যবহার করছে চিন।লোকমুখে খবর পৌঁছয় পুলিশের কাছেও। নানারকম খাবারের প্রলোভন দেখিয়ে পশু বিশারদদের সাহায্য অবশেষে পায়রাটাকে ধরা হয়। মেটাল প্লেটে কিছু সিনগ্যাল, ছবি রিসিভ করার ব্যবস্থাও নজরে আসে তদন্তকারীদের। এরপরই অফিসিয়ালি পায়রাটাকে ‘আটক’ করে পুলিশ। আদালতের নির্দেশে চিনের ‘গুপ্তচর’কে পাঠানো হয় স্থানীয় পশু হাসপাতালে। সেখানে গোয়েন্দাদের নজরদারিতে খাওয়া দাওয়া সারছিল পায়রাটি। টানা কয়েকমাস ধরে ভারতের একাধিক গোয়েন্দা সংস্থা তদন্তে নেমে ‘গুপ্তচর’ রহস্যের কিনারা করে। গোয়েন্দাদের তরফে মুম্বই পুলিশকে জানানো হয়, তাইওয়ানে বিভিন্ন পাখি ওড়ার প্রতিযোগিতা হয়। কোনওভাবে সেখান থেকে একটি পায়রা পথ ভুলে ভারতের আকাশে ঢুকে পড়ে। চিন বরাবরই দাবি করে তাইওয়ান তাঁদের। গত মঙ্গলবার মুক্তি দেওয়া হয় চিনের ‘গুপ্তচর’ পায়রাটিকে।
![]()

More Stories
প্রাকৃতিক দুর্যোগে আগাম সতর্কতা—‘সেল ব্রডকাস্ট সিস্টেম’ চালু করল ভারত সরকার
গুজরাত পুরনিগমে বিজেপির বড় জয়, উন্নয়ন রাজনীতির বার্তা স্পষ্ট
নীতি আয়োগে বাঙালির উজ্জ্বল উপস্থিতি: অশোক লাহিড়ী ভাইস চেয়ারম্যান, সদস্য পদে গোবর্ধন দাস