সোমালিয়া ওয়েব নিউজ: প্রতিটা মানুষের মনেই এক স্বপ্নের সহরের ভাবনা থাকেই। কিন্তু সেই ভাবনাটাও যে সত্যি হতে পারে সেই কথাটা আজও একটু অবাক করে। এই রকমই এক স্বপ্নপুরীর ধারণা কে বাস্তব করেছে এই দেশ। সেখানে ৫০০০ মানুষ অনায়াসেই বিলাসবহুল জীবন উপভোগ করবে।
অদ্ভুত পরিকল্পনাই অন্য দেশ থেকে তাদের আলাদা করছে। সেই তালিকায় নিজে নাম লিখিয়েছে জাপান। জাপান জলের নিচে একটি শহর তৈরি করার পরিকল্পনা করছে। এই প্রকল্পের নাম OCEAN SPIRAL। জাপানি কোম্পানি শিমজু কর্পোরেশন এই ডুবো শহরের পরিকল্পনা করছে। এটিই হবে জাপানের প্রথম শহর, যা সম্পূর্ণরূপে জলের নিচে নির্মান করা হবে। জলের নিচের এই শহরটি হবে চারটি ফুটবল মাঠের সমান। জাপানি কোম্পানি শিমজু কর্পোরেশনের মতে, এটি সমুদ্রপৃষ্ঠের দুই মাইল ভিতরে অবস্থিত থাকবে, যেখানে বাড়ি ছাড়াও হোটেল, বাজার এবং ব্যবসার জন্য পরিবহনের সব কিছুই থাকবে। এখানে মানুষ তাদের স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। এই প্রকল্পের ব্লু প্রিন্ট ও পরিকল্পনার কিছু ছবিও শেয়ার করেছে সংস্থাটি। এই শহরের নীচে একটি ১৫ কিলোমিটার পেঁচাল রাস্তাও তৈরি করা হবে। আর সমুদ্রপৃষ্ঠ থেকে দুই কিলোমিটার নীচে একটি মাটির কারখানা তৈরি হবে। অর্থাত্ কোম্পানির মতে, এই শহরে থাকতে কোনও কষ্ট হবে না। জলের উপরের যে কোনও শহরে মানুষ ঠিক যেভাবে বসবাস করে, সেভাবেই জীবনযাপন করতে পারবেন জলের তলার এই শহরেও। এই শহরে ৫ হাজার মানুষ একসঙ্গে বসবাস করতে পারবে। এছাড়া ভূমিকম্প ও সুনামি থেকে নিরাপদ রাখতে এই শহরকে অন্যরকম আকৃতি দেওয়া হচ্ছে। সমুদ্রের তলদেশে তিনটি ভাগে তৈরি করা হবে এই আন্ডারওয়াটার সিটি। স্পাইরাল ওয়ের পথে সমুদ্রপৃষ্ঠের ২০০ মিটার নিচে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ব্লু গার্ডেন তৈরি করা হবে।
![]()

More Stories
ভারত–মার্কিন বাণিজ্য চুক্তি চূড়ান্ত: শুল্ক হ্রাস, বিরল খনিজে সহযোগিতা ও কূটনৈতিক উদ্যোগ জোরদার
নির্বাচনের আগে বাংলাদেশে নারী ও সংখ্যালঘুদের উপর আক্রমণ বাড়ছে, উদ্বেগ প্রকাশ হিউম্যান রাইটস ওয়াচের
নিরাপত্তা জোরদারে ১ কোটিরও বেশি ভিসা বাতিল করল আমেরিকা