সোমালিয়া ওয়েব নিউজ: এবার পাদাল্কার সেই রেকর্ড ভেঙে দিতে চলেছেন রাশিয়ার নভোচারী ওলেগ কোনোনেঙ্কো। আড়াই বছর মহাকাশে কাটাচ্ছেন এই মহাকাশচারী। রবিবার তাঁর আড়াই বছর মহাকাশে থাকার সময়সীমা পূর্ণ হল। এর আগে সবচেয়ে বেশি মহাকাশে থাকার রেকর্ড ছিল আরেক রুশ মহাকাশচারী গেনেদি পাদাল্কা। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদসংস্থা তাস-এর তরফে জানানো হয়েছে, কোনোনেঙ্কো রবিবার মস্কোর স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে সবচেয়ে বেশি সময় মহাকাশে থাকার রেকর্ড গড়েছেন। চলতি বছর ২৩ সেপ্টেম্বর পর্যন্ত মহাকাশে থাকবেন এই রুশ মহাকাশচারী। সেই সময়সীমা শেষ হলে মোট এক হাজার ১১০ দিন মহাকাশে কাটানোর কথা এই মহাকাশচারীর। উল্লেখ্য, কোনোনেঙ্কো রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রোসকসমস কসমোনাট করপোরেশের কমান্ডার। ইউরোপিয় মহাকাশ সংস্থার ওয়েবসাইট সূত্রে জানা গিয়েছে, কোনোনেঙ্কো ৩৪ বছর বয়সে প্রথম আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রশিক্ষণে অংশ নেন। ২০০৮ সালে ৮ এপ্রিল প্রথম মহাকাশে গিয়েছিলেন কোনোনেঙ্কো। গত ডিসেম্বরেই রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছিল। আন্ত-মহাকাশ যাত্রা প্রকল্পের সময়সীমা ২০২৫ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে।
![]()

More Stories
মসজিদের কাছে ভয়াবহ বিস্ফোরণ, পাকিস্তানে মৃত ২১
নেপালে ভয়াবহ হড়পা বান, মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪
নেপালে হড়পা বানে মৃতদের দেহ শনাক্তে ভারতীয় ফরেন্সিক দলের ডিএনএ পরীক্ষা