February 4, 2026

ভোট পর্ব শুরুর আগেই ভুটান সফরে গেলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পেলেন সর্বোচ্চ নাগরিক সম্মান!

সোমালিয়া ওয়েব নিউজ : ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান, অর্ডার অব দ্য ড্রুক গ্যালপো- এ সম্মানিত করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সামনেই লোকসভা ভোট। ভোট পর্ব শুরুর আগে শেষ বার বিদেশ সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সফরে প্রতিবেশী দেশে গিয়েছেন তিনি। কূটনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ এই সফর। আর সেই সফরেই শুক্রবার ভুটানের রাজা তাঁকে ড্রাক গ্যালপো সম্মানে ভূষিত করলেন। এদিন সম্মানিত হওয়ার পরে বক্তব্য রাখার সময় আবেগপ্রবণ মোদি বলেন, ”আজ আমার জীবনের খুব বড় দিন। আমাকে ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করা হল। প্রতিটি পুরস্কারই বিশেষ। কিন্তু যখন অন্য দেশ থেকে পুরস্কার মেলে, তখন বোঝা যায় দুই দেশই সঠিক পথে চলেছে। প্রতিটি ভারতীয়র পক্ষ থেকে আমি এই পুরস্কার গ্রহণ করছি। এর জন্য অনেক ধন্যবাদ।” এদিন মোদি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তাঁর সঙ্গে ছিলেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুকও। তার আগে মোদিকে স্বাগত জানাতে তাঁরই লেখা গরবা গানের সঙ্গে নৃত্য প্রদর্শন করেন ভুটানি তরুণীদের এক দল। থিম্পুতে এক শিশু হাসপাতালের উদ্বোধন করার কথা মোদির। এই হাসপাতাল নির্মাণে ভুটান সরকারকে আর্থিক সাহায্য করেছেন মোদি সরকারও। বৃহস্পতিবার থেকে দুদিনের জন্য ভুটান সফরে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু আচমকাই বাতিল হয়ে যায় সেই সফর। বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, আচমকা আবহাওয়ার অবনতির কারণেই মোদির ভুটান সফর বাতিল করা হচ্ছে। তবে বৃহস্পতিবারের বদলে শুক্রবার ভুটানে পৌঁছন প্রধানমন্ত্রী। দুদিনের জন্য সেদেশে থাকবেন তিনি। ভারতীয় বিদেশ মন্ত্রকের মতে, ভারত ও ভুটানের মধ্যকার পারস্পরিক অর্থনৈতিক সম্পর্ক দুই দেশের পক্ষেই গুরুত্বপূর্ণ। ভারত ভুটানের বৃহত্তম বাণিজ্য ও উন্নয়ন অংশীদার এবং সেই দেশের বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পে ভারত সহায়তা করে – যেমন, ১০২০ মেগাওয়াটের তালা জলবিদ্যুৎ প্রকল্প, পারো বিমানবন্দর, ভুটান ব্রডকাস্টিং স্টেশন।

Loading