August 13, 2026

মহিলাদের পাথর ছুঁড়ে নৃশংসভাবে হত্যার আইন চালু হল আফগানিস্তানে! তালিবান এর এই নিষ্ঠুর বর্বরতা এক মধ্যযুগীয় আইন

সোমালিয়া ওয়েব নিউজ : তালিবান শাসনে আফগানিস্তানে (Afghanistan) মহিলাদের অবস্থা খারাপ থেকে আরও খারাপের দিকে এগোচ্ছে। ক্ষমতায় আসার পরই আফগান মহিলাদের (Afghan Women) গতিবিধি নিয়ন্ত্রণ করতে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছিল তালিবান (Taliban)। এবার সেই তালিকায় যোগ হচ্ছে আরও এক মধ্যযুগীয় আইন।আফগানিস্তানে (Afghanistan) আবার নতুন করে ফিরে আসতে শুরু করেছে কালো দিন। পাথর ছুঁড়ে মহিলাদের হত্যা করার যে প্রবণতা তালিবানের (Taliban) রয়েছে, তা ফের মাথা চাড়া দিতে শুরু করেছে। এমন রিপোর্ট প্রকাশ্যে আসতেই তা নিয়ে ফের আন্তর্জাতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। নয়ের দশকে আফগানিস্তানকে যেমন অন্ধকার ঘিরে ধরেছিল, এবারের তালিবানি শাসন শুরুর পর থেকে সেই পুরনো ভয়ঙ্কর জীবনে সে দেশের মহিলারা ফিরে যেতে শুরু করেছেন বলে একাদিক রিপোর্টে প্রকাশ্যে আসতে শুরু করেছে। সাফিয়া আরেফি নামের এক মানবাধিকার কর্মী জানান, আফগানিস্তানে মেয়েদের অবস্থা ফের নরকের মত হতে শুরু করেছে। অপন্দের যে কোনও কাজে মহিলাদের শাস্তির যে নিদান আগে তালিবান দিত, তা ফের নতুন করে ফেরৎ আসছে। ফলে আফগানিস্তানে মহিলাদের আবার নতুন করে অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে বলেও জানান ওই মানবাধিকার কর্মী। এই পরিস্থিতির মাঝেই এবার শরিয়তের নামে মহিলাদের পাথর ছুঁড়ে নৃশংসভাবে হত্যার আইন চালু হল আফগানিস্তানে।আফগানিস্তানের মাটিতে তালিবান ফের ক্ষমতায় আসার আগে বিশ্বকে আশ্বস্ত করেছিল সেখানে মহিলাদের অধিকার রক্ষা করা হবে। যদিও ক্ষমতালাভের পরই সব প্রতিশ্রুতি ঝেড়ে ফেলে তারা। শুরুতেই মহিলাদের শিক্ষার উপর জারি করা হয় নিষেধাজ্ঞা। কর্মক্ষেত্র থেকে একে একে সরিয়ে দেওয়া হয় মহিলাদের। তাদের পরিবর্তে সেখানে নিয়োগ করা হয় পুরুষদের। বিউটি পার্লার, খেলাধুলার উপরও জারি হয় বিধিনিষেধ।

Loading