সোমালিয়া ওয়েব নিউজ; জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে দুই জঙ্গি মারা পড়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। নিহামা অঞ্চলে জঙ্গি উপস্থিতির নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ সকালে পুলিশ, সেনাবাহিনী ও সিআরপিএফের যৌথ দল ঐ এলাকায় তল্লাশি শুরু করে। এরপরই দুপক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। এখনও পর্যন্ত দুজনের দেহ উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তল্লাশি অভিযান চলছে।
![]()

More Stories
মনমোহন সিংয়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে তিন দিনের ব্যাংক ধর্মঘটের ডাক UFBU-এর
ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে অপরিশোধিত তেলে আমদানি শুল্ক কমাল সরকার